নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেনা মোতায়েনের মতো কোনো পরিবেশ নেই।
বুধবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সেনা মোতায়েন হল চুড়ান্ত পর্যায়। বিগত নির্বাচনগুলো সেনা মোতায়েন ছাড়াই সুষ্ঠু হয়েছে। তাই চট করেই সেনাবাহিনীকে নিয়ে আশার কোনো কারণ নেই।
তিনি বলেন, পুলিশ ও আনাসারগুলোর পাশাপাশি গত নির্বাচনগুলোর মতো এবারো বিজিবি থাকবে। বিজিবি বাদ দেয়ার প্রশ্নই ওঠেনা। যদিও আইনশৃঙ্খলখা সংক্রান্ত কোনো মিটিং নির্বাচন কমিশন এখনো করেনি। বৈঠকে বসেই এ বিষয়ে পুরো সিদ্ধান্ত নেয়া হবে।
এমই





