মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জয়পরহাটে জেলা প্রশাসনের আয়োজনে ‘বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে, সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে জয়পুরহাট পৌর কমিনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুর রহীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের জেলা সভাপতি এড. শামসুল আলম দুদু, বিশেষ আতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক, অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক,(রাজস্ব) তোফাজ্জল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লাসহ প্রমুখ।

কেএইচ