বহুল আলোচিত নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত হত্যাকাণ্ডের মূল আসামি নূর হোসেনকে দেশে ফেরত আনার সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বুধবার দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য সুনামগঞ্জ-১ আসনের সদস্য পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরকালে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ভারত সরকার নূর হোসেনকে ফেরত দিতে সম্মত হয়েছে।

ঢাকা, ০২ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস