বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) বিদায়ী রাষ্ট্রদূত উইলিয়াম হানাপররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীরসঙ্গেসাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও ইইউ’র মধ্যে বিরাজমান চমৎকার সম্পর্কের জন্য সন্তোষ প্রকাশ করেন।
এক্ষেত্রে উইলিয়াম হানার অব্যহত প্রচেষ্টার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ সম্পর্ক আরো জোরদার হবে।
রাষ্ট্রদূত হানাও তার কার্যকালে বাংলাদেশ সরকারের ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতার জন্য পররাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ জানান।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





