সাতক্ষীরা-যশোর মহাসড়কে ছয়ঘরিয়া নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত ও ১০জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদরের ছয়ঘরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসযাত্রী কাথন্ডা গ্রামের হাজী আব্দুল মাজেদ (৫৫) ।
আহতরা হলেন- অরিন (৪৫), রওশন আরা (৩৫), মমতাজ (৩০), শরিফা খাতুন (৩৫), সালেহা (৩৫), প্রতিমা (২৮) সহ আরও অনেকে।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস ছয়ঘরিয়া নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





