রাজধানীর অভিযান চালিয়ে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে ৭ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার রাতভর বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম আটকের তথ্যটি নিশ্চিত করেছেন। তবে তিনি তাৎক্ষণিক আটকদের নাম জানাতে পারেননি।

এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলেও জানান মুনতাসিরুল ইসলাম।

এআই