পটুয়াখালী শ্রমিকদল নেতা খন্দকার মিজানুর রহমান বাবুর (৩৫) লাশ পাওয়া গেছে বরগুনার আমতলী পৌর শহরের এক ডোবায়।
শুক্রবার সকালে পৌরসভার খোন্তাকাটা এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত মিজানুর রহমান পটুয়াখালী পৌরশহরের আরামবাগ এলাকার বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানিয়েছেন, সকালে স্থানীয় লোকজন খোন্তকাটার বাসিন্দা আতাহার হাওলাদারের বাসার পাশে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এমএম





