আওয়ামী লীগের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে যশোর অভয়নগরের নওয়াপাড়া বাজারে।
অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর কাউন্সিলর মোল্যা ওলিয়ার রহমান হত্যার প্রতিবাদ এবং হত্যার মূল পরিকল্পনাকারীকে গ্রেফতারের দাবিতে এই হরতাল ডাকে আওয়ামী লীগ।
সোমবার সকাল থেকেই হরতালের সমর্থনে ওলিয়ার খুনিদের বিচারের দাবি আদায় সংগ্রাম কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শিল্প শহর নওয়াপাড়া বাজারের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়েরুদ্দিন জানান, হরতালে নাশকতা এড়াতে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।
সংবাদপত্র ও সাংবাদিকদের যানবাহন, ওষুধের দোকান, হোটেল, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও জরুরি বিদ্যুতের গাড়ি হরতালের আওতামুক্ত বলেও জানা গেছে।
উল্লেখ্য, ২৩ নভেম্বর সকালে অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার গোয়াখোলা এলাকায় ওলিয়ারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই হত্যা ঘটনায় ইতিমধ্যে দুই দফা হরতাল পালনও করা হয়েছে।
ইআর





