রংপুরের হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। 

রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, নীলফামারীর কিশোরগঞ্জ সিঙ্গেরগাড়ি এলাকার সাজু (৩৫) ও চান মিয়া (৩৫)।

জানা গেছে, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী হানিফ এন্টারপ্রাইজের একটি নৈশকোচ ঘটনাস্থলে পৌঁছে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে রংপুরগামী যাত্রীবোঝাই একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেয়ার পর একজন নিহত হন। আহত অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নওশাদ বিষয়টি নিশ্চিত করেন।

 

জেড