মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের ভিতর দিয়ে বয়ে চলা মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে তুষার হোসেন নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তুষার কাজিপুর গ্রামের নিয়াতুল্লাহর ছেলে। সে স্থানীয় হাইস্কুলের অস্টম শ্রেণির ছাত্র।

জানা গেছে, দুপুরে বাড়ির পাশ দিয়ে বয়ে চলা মাথাভাঙ্গা নদীতে প্রতিদিনের মত গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে পানিতে ডুব দিয়ে সে আর না ওঠলে নদীতে গোসল করা গ্রামের অন্য লোকজন তার পরিবারকে খবর দেয়।

পরে তার পরিবারের লোকজন এসে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

গাংনী থানার অফিসার ইন চার্জ (ওসি) আকরাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কেএইচ