“স্যানিটেশনের অভ্যাস করি সুস্থ্য সবল বাংলাদেশ গড়ি”প্রতিপাদ্য নিয়ে বেগমগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ’১৪ ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় বেগমগঞ্জ উপজেলা কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।

উপজেলা প্রসাশন ও জনস্বাস্থ্য প্রকৌশল বেগমগঞ্জের আয়োজনে র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুর রহিম।

র‌্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন উর- রশিদ, উপজেলা ভাইস- চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, মহিলা ভাইস- চেয়ারম্যান পারভীন আক্তার, বেগমগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা -কর্মচারীরা।

এসএইচ