গোপালগঞ্জ সদরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত বেড়ে দাঁড়িয়েছে ৭। আহত হয়েছেন বাসের অন্তত ২০ জন যাত্রী।
শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের বেদগ্রামে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি কাঠবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন এবং হাসপাতালে আনার পথে আরো পাঁচজন মারা যান।
নিহতদের দুজনের পরিচয় জানা গেছে, একজন হলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার মোড়লডাঙ্গা গ্রামের শাহিন মোড়লের ছেলে মাহি (৫)।
অন্যজন গোপালগঞ্জ সদরের কাঠি গ্রামের লুৎফর রহমান (৫০)। বাকিদের পরিচয় জানা যায়নি। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেড





