মুদ্রা পাচারের অভিযোগে আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শামসুল আরেফিন বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আহসান আলী খন্দকার মোশাররফের ৩ দিনের রিমান্ড আবেদন করেন।
এর আগে বুধবার রাত ১০টা ২৫ মিনিটে বিএনপির এ নেতাকে গুলশান-২ এর ৫৫ নম্বর রোডের ২৯ নম্বর নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। প্রথমে গুলশান থানায় নেওয়া হয়। পরে সেখান থেকে রমনা থানায় নেয়া হয়।
[b]ঢাকা, ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]