মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলার মেঘনা-গোমতী সেতুর উপর ট্রাকচাপায় মো. জীবন (৪৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনার পর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত প্রায় ১০ কি.মি. যানজট দেখা দেয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, ‘করিমখাঁ ওয়াবদা স্কুলের শিক্ষক মো. জীবন গোমতী সেতুতে উঠতে গেলেই বিপরীত মুখী একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটাস্থলে তিনি নিহত হন।’
দুর্ঘটনার পর ঘটনাস্থলে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এমই





