কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ৩ কোটি টাকা মূল্যের মোট এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার বৌয়ারা বাজার সীমান্ত এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে এ ইয়াবা উদ্ধার করা হয়।
কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জাকির হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বৌয়ারা বাজার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাত ১টার দিকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য তিন কোটি টাকা। উদ্ধার করা মাদকদ্রব্য বৃহস্পতিবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে বলে জানান তিনি।
ইআর





