পাকিস্তান সরকারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক-বাণিজ্যিক-রাজনৈতিক সম্পর্ক স্থগিতেরছে দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

একই সঙ্গে তিনি পাকিস্তানের সঙ্গে মুক্তিযুদ্ধের সময়কার সম্পদ বণ্টনের হিসাব-নিকাশের বিচারিক প্রক্রিয়া শুরুরও দাবি জানান।

বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে ‘ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে, পাকিস্তানের সাথে সব ধরনের সম্পর্ক স্থগিত’ করার দাবিতে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলে থেকে তিনি এ দাবি জানান।

এছাড়া মুক্তিযুদ্ধের সময়কার পাকিস্তানের ১৯৫ জন সামরিক অফিসারের বিচার প্রক্রিয়া শুরুরও দাবি জানান ইমরান।

এ বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলে গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এসএইচ