রাজধানীর মালিবাগে নিজ ঘর থেকে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত স্কুলছাত্রীর নাম সুমাইয়া আক্তার মালিহা (১৫)। সে মালিবাগ শহীদ ফারুক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলো।তার বাবার নাম মোহাম্মদ আলী ভূঁইয়া।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল স্কুল থেকে ফিরে নিজ কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দেয়। অনেক ডাকাডাকির পর দরজা না খুললে পুলিশে খবর দেয়া হয়।

পরে পুলিশ এসে তার ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো মালিহাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।

এ বিষয়ে নিহতের মামাতো ভাই রাসেল বলেন, মালিহার স্কুলব্যাগ থেকে একটি চিরকূট উদ্ধার করা হয়েছে। তাতে এক শিক্ষিকাকে দায়ী করেছে সে। এএস