বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ রাখার প্রতিবাদে ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব নেতার মুক্তির দাবিতে রোববার সিলেট জেলায় হরতাল ডেকেছে জেলা ও মহানগর বিএনপি।

সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমদ শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ রাখায় ও ভারপ্রাপ্ত মহাসচিবসহ দলের নেতাদের মুক্তির দাবিতে ১১ জানুয়ারি রোববার সিলেট জেলায় হরতাল পালন করা হবে।

এসএইচ