বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা রুকন চট্টগ্রাম মহানগরীর পাঁচ লাইশ থানা জামায়াতের মহিলা বিভাগের সাবেক সেক্রেটারী বিশিষ্ট সমাজ সেবিকা মিসেস নূরজাহান বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ ১ জুলাই ২০১৬ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মরহুমা আল্লাহর দ্বীনের জন্য একজন নিবেদিতা প্রাণ ছিলেন। আল্লাহ তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করুন।

তিনি মরহুমার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

এফএফ