সীমান্তবর্তী এলাকাই হলো মাদক ও চোরাচালানের সবচেয়ে বড়পথ। কুড়িগ্রাম সেই এলাকার অংশ। বিশেষ করে সদরের যাত্রপুর,ফুলবাড়ীর বালারহাট,কাশিপুর,শিমুলবাড়ী,নাগেশ্বরীর রামখানা ,কচাকাটা,ভূরঙ্গামারি সীমান্ত।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিনিয়ত অনেক ভারতীয় মদ,গাজা,ফেন্সিডাল,গরু, মোটরসাইকেল,বিদ্যুতের লাইন সীমান্ত বেড়ে আসছে। যা আমাদের নাকের ডগার উপর দিয়ে পারাপার হচ্ছে।প্রতিনিয়ত গ্রেপ্তার করা হচ্ছে অনেক মাদক ব্যবসায়ীকে।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, তবে প্রকৃতরা নয়,তারা ধরা ছোয়ার বাইরে। গত ১৩ আগষ্ট গ্রেপ্তার করা হয় বুড়ো নামে এক মাদক সেবন কারীকে ।

তাকে ২৬ দিনের সাজা দেওয়া হয়। ১৭ আগষ্ট বইয়ের ভিতর গাজা বহন করার সময় ৪ কেজি গাজাসহ কদমতলাবাজার থেকে ৩ জ৭কে গ্রেপ্তার করে পুলিশ।তবে প্রকৃত ব্যবসায়ীর এখনো ধরাছোয়ার বাইরে।

আমরা জানতে চেয়েছিলাম যাত্রাপুরের বাসিন্দার সহিদুরের কাছে তিনি জানান,রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় প্রতিদিন অসংখ্য গরু,গাজা, মদ পার হচ্ছে দেখেও কিছু বলতে সাহস পাইনা।কচাকাটার মামুন জানান, আমার বাড়ীর সামন দিয়ে অনেক ভারতীয় পন্য ডুকছে।

এসএইচ