সিটি করপোরেশন নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনে (ইসি) গেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।

সোমবার দুপুরে দুপুর দেড়টার দিকে বিএনপির যুগ্ম-মহাসচিব ও সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে প্রতিনিধি দল ইসিতে যায়। সেখানে তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করছেন।

এর আগে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদরে সঙ্গে আলোচনা করবেন।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে বিএনপিপন্থী আইনজীবীরা সেখানে যাবেন বলেও জানান তিনি।

এমকে