জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণকে অপসারণ করে জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণার দাবিতে জেলা বিএনপির এক অংশ, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণের অপসারণ দাবি এবং শরীয়তপুরের মাটিতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শরীয়তপুর জেলার নেতাদের ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন।

তাই অবিলম্বে শরীয়তপুর জেলা বিএনপির নতুন কমিটি করে জেলা বিএনপিকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করার দাবি জানান। অবিলম্বে নতুন কমিটি পুনর্গঠন করা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আলতাফ হোসেন সিকদার, বিএনপির নেতা বাবুল খান, মাহবুব আলম তালুকদার, মহিউদ্দিন বাদল যুবদল নেতা টিটু চোকদার, সুলতান পাহাড়, ছাত্রনেতা রাসেল মোল্লা প্রমুখ।
ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই

শরীয়তপুর জেলা কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ