দশম জাতীয় সংসদের ২০১৮ সালের প্রথম অধিবেশন শুরু হয়েছে।  

আজ (রোববার) বিকেল ৪টায় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হয়।  

অধিবেশনের প্রথম দিনে রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন। সন্ধ্যায় ভাষন দেবেন তিনি। আগামী ২৮ ফেব্রয়ারি পর্যন্ত সংসদের এ অধিবেশন চলবে।

সংসদ অধিবেশন শুরুর পর স্পিকার শিরিন শারমিন অধিবেশনের সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন। এরা হলেন- লেফটেন্যান্ট কর্নেল (অব) ফারুক খান, পঞ্চানন বিশ্বাস, বিএম মোজাম্মেল হক, ফখরুল ইমাম ও সৈয়দা সায়েরা মহসিন।

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. ছায়েদুল হক এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদের মৃত্যুতে অধিবেশনে শোকপ্রস্তাব গৃহীত হবে। এবারের অধিবেশনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিল পাস ও উত্থাপন হতে পারে।

এমবি