বেনাপোল’র গাতিপাড়া  সীমান্ত থেকে অবৈধভাবে ভারত থেকে  বাংলাদেশে প্রবেশের সময় ৪১ নারী, পুরুষ ও শিশুকে আটক করেছেন বিজিবি।

বেনাপোল’র গাতিপাড়া  সীমান্তপথে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বুধবার ভোরে ৪১ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)সদস্যরা।

পুলিশ জানায়, ভালো কাজের প্রলোভনে পড়ে এরা বিভিন্ন সময়ে ভারতে গিয়ে বাসা-বাড়ি ও কারখানায় কাজ করতেন।সেখানকার পুলিশের হাতে আটকের পর দেশে ফেরত পাঠানোর সময়  গাতিপাড়া সীমান্ত থেকে আজ সকালে বিজিবি সদস্যরা ২৭ পুরুষ, ১১ জন মহিলা ও ৩ জন শিশুকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে। আটককৃতদের বাড়ি বরিশাল ও ঝালকাঠি জেলায়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান টাইমনিউজকে জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে ১১সি ধারায় মামলা হয়েছে।

উল্লেখ্য, এই নিয়ে গত দু’দিনে একই সীমান্ত থেকে অবৈধ পারাপার ও পাচার’র সময় ৮৪ জন নারী পুরুষ ও শিশুকে আটক করল বিজিবি।

 

এমএ