ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুরের টঙ্গী বউবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহত শিশুর পরিচয় পাওয়া যানি। বয়স আনুমানিক ১২ বছর। নিহতের পরনে সাদা গেঞ্জি এবং শর্টপ্যান্ট রয়েছে।
টঙ্গী জংশন ফাঁড়ির এএসআই জিয়াউর রহমান জানান, টঙ্গীর বউবাজারের এলাকায় ট্রেনের নিচে পড়ে ওই শিশুর মাথার উপরের অংশ, বাম হাত ও বাম পা কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমআর





