চট্টগ্রামে নগরের পাঁচলাইশে প্রাইভেটকার, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন এবং ঝিনাইদহে ট্রাকচাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এসব ঘটনায় আর বেশ কয়েকজন আহত হয়েছেন।
রবিবার ভোর রাতে ‘দি কিং অব চিটাগং’ ক্লাবের সামনে ও ঝিনাইদহের মহেশপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রামের প্রাইভেটকারে থাকা মো. ফারদিন (১৮) ও সিএনজি অটোরিকশার চালক মো. হানিফ (৪০)। ফারদিন নাসিরাবাদ বাটাগলি এলাকার আবুল বশর মিলনের ছেলে ও হানিফ হালিশহরের ব্রিকফিল্ড এলাকার মো. মুস্তফার ছেলে। ঝিনাইদহের নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, পাহাড়চূড়ার ওই ক্লাব থেকে মাইক্রোবাসটি নামছিল আর প্রাইভেটকারটি ঢুকছিল। সিএনজি অটোরিকশাটি ওই দুই পরিবহনের পাশে ছিল। এমন সময় ত্রিমুখী সংঘর্ষে কয়েকজন অাহত হয়। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হলে ২ জনের মৃত্যু হয়।





