নড়াইলে নিখোঁজের ছয় দিন পরে তৃতীয় শ্রেণীর ছাত্র শাহিন ফকিরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১টার দিকে লোহাগড়া উপজেলার কালাচাঁদপুর এলাকারা গোপীনাথ চক্রবর্তীর বাড়ির পাশের গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শাহিনের পা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সে কালাচাঁদপুর গ্রামের শওকত ফকিরের ছেলে। সে স্থানীয় নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়তো।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের আগের দিন ২৪ সেপ্টেম্বর দুপুরে বাড়ি থেকে বের হয় শিশু শাহিন। এরপর থেকে নিখোঁজ ছিল। স্থানীয়রা বুধবার দুপুরে কালাচাঁদপুরের একটি গর্তে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এআর





