মাদারীপুরে বাস-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৫ জন।
বুধবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার কামালদি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের কামালদি ব্রিজ সংলগ্ন এলাকায় বরিশালগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে ফরিদপুরগামী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়।
এতে পিকআপ ভ্যান চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমকে





