ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সুয়াগাজী এলাকায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
সুয়াগাজী এলাকার বাটপাড়া এলাকায় বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জেলার সদর দক্ষিণ উপজেলার বিষ্ণুপুর গ্রামের জসীমউদ্দিনের ছেলে অটোরিকশাচালক সাইফুল ইসলাম (২৫) ও যাত্রী একই উপজেলার ভাটপারা গ্রামের নূর আহম্মদের মেয়ে মোনোয়ারা (২২)।
ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর চন্দ্র দাস জানান, ঢাকা থেকে ফেনীগামী স্টারলাইন পরিবহনের একটি বাস চৌদ্দগ্রামমুখী অটোরিকশার পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে তারা নিহত হন। এ সময় আরও ২ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতারে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি বলেও জানান ওমর চন্দ্র দাস।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





