কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মহানগর দক্ষিণের যুবদল সভাপতি রাকিব হাসান মনোয়ারকে (৩৫) আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোর ৪টায় উপজেলার মাটিয়ারা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রাকিব হাসান মনোয়ার উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার বাসিন্দা।

সদর দক্ষিণ থানার ওসি প্রশান্ত পাল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ০৪ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস