গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. খন্দকার শওকত হোসেনকে অবৈধভাবে প্লট বরাদ্দ দেয়ার ঘটনায় রাজউকের সাবেক চেয়ারম্যান শহীদ আলমসহ ৬ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামী ১২ মার্চ সকাল ১০ টায় দুদক কার্যালয়ে উপ-পরিচালক যতন কুমার রায়ের দফতরে তলব করা হয়েছে। গত ৯ মার্চের তলবি নোটিশ প্রাপ্তরা হলেন চারদলীয় জোট সরকারের আমলে রাজউকের চেয়ারম্যান শহীদ আলম এবং বোর্ড সভার তৎকালীন সদস্য গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী আজিজুল হক,একেএম হারুন,আখতার হোসেন, নাজমূল হাই, নাসির উদ্দিন এবং রেজাউল করিম।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি এই অভিযোগে রাজউকের বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী নূরুল হুদাকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পর গত ৫ মার্চ প্লট গ্রহীতা সাবেক পূর্ত সচিব ড. খন্দকার শওকত হোসেনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ড. খন্দকার শওকত হোসেন বর্তমানে প্রবাসীকল্যাণ সচিবের দায়িত্বে রয়েছেন।
এদিকে ড. খন্দকার শওকত হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে প্লট বরাদ্দ নেয়ার অয়িমের অভিযোগ অস্বীকার করেন।
[b]ঢাকা,একে ১০ মার্চ (টাইম নিউজ বিডি.কম)// টিআই[/b]
জাতীয়
প্লট বরাদ্দে অনিয়ম: রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৬ জনকে দুদকে তলব
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. খন্দকার শওকত হোসেনকে অবৈধভাবে প্লট বরাদ্দ দেয়ার ঘটনায় রাজউকের সাবেক চেয়ারম্যান শহীদ





