চাঁপাইনবাবগঞ্জে রোববার সকালে পৃথক অভিযান চালিয়ে ১৮টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবির উপ-অধিনায়ক শেখ মোহাম্মদ মিজানুর রহমান জানান, ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জের আমনুড়া এলাকা থেকে ১৬টি এবং সকাল ৮টার দিকে মহানন্দা ব্রিজ এলাকা থেকে আরও ২টি ভারতীয় গরু আটক করা হয়।

আটক গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ১০ লাখ ৮০ হাজার টাকা। গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে বলে জানান তিনি।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর