তাজিয়া মিছিলের প্রস্তুতিতে বোমা হামলা নিঃসন্দেহে সন্ত্রাসী কর্মকাণ্ড। আর এই হামলা দেশকে অস্থিতিশীল করতেই ঘটানো হয়েছে। এ ঘটনায় যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

হোসনি দালানে গতকাল শুক্রবার দিবাগত রাতে বোমা হামলায় আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজে দেখতে গিয়ে গওহর রিজভী সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তদন্ত না হওয়া পর্যন্ত এ ব্যাপারে বলা যাবে না।  বিষয়টি প্রধানমন্ত্রী নিজে দেখছেন।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও আহত ব্যক্তিদের অবস্থা পরিদর্শনে হাসপাতালে যান। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটাচ্ছে।

এআই