১৫ আগস্ট জাতীয় শোক দিবসে খুলনার কপিলমুনি ইউনিয়ন পরিষদ ভবনে পতাকা উত্তোলন না করার অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে গণশুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পাইকগাছার জাতীয় পতাকা উত্তোলন পরিদর্শন কমিটির আহ্বায়ক ও সহকারী কমিশনার (ভূমি) কামরুল ইসলাম কপিলমুনি সহচরী বিদ্যামন্দির এর অফিস কক্ষে বুধবার সকাল ১০টায় এ গণশুনানি গ্রহণ করবেন।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট কপিলমুনি ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলুর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ উঠে। বিষয়টি জানাজানি হলে প্রশাসন তৎপর হয়ে উঠে।

ঘটনার দিন বেলা ২টা পর্যন্ত পরিষদ ভবনে পতাকা উত্তোলন না করায় স্থানীয় কপিলমুনি পুলিশ ফাঁড়িতে এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ