বগুড়ার সোনাতলায় বুধবার (৩১ অক্টোবর) সকালে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত হয়েছেন।
এসময় আহত হয়েছেন আরো একজন। নিহতের নাম মিরাজ হোসেন (১৯)। তিনি উপজেলার পদ্মপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী জানান, মিরাজ হোসেন ও তার বন্ধু তৌফিক বুধবার সকালে মোটরসাইকেলযোগে সোনাতলা উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। হরিখালীহাট এলাকায় মিরাজ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে দুইজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন। তৌফিক সেখানে ভর্তি রয়েছেন।
মিরাজ সরকারি নাজির আকতার কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পাশ করেছেন।
জেড





