কুমিল্লায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষ যাত্রী (৩০) নিহত এবং ৪ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
সোমবার বিকালে কুমিল্লা সদর উপজেলার কোটবাড়ি সড়কের বলরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা-কোটবাড়ি সড়কের বলারামপুর কুমিল্লাগামী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা অজ্ঞাত এক ব্যক্তি মারা যায়। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়। তাদের নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা কোতয়ালি মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃতদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেএইচ





