ঢাকা-ময়মনসিংহ রেলরুটের গাজীপুরের সিটি কর্পোরেশনের ভাওয়াল গাজীপুর এলাকায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন।
রোববার সকালে রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
তার বয়স আনুমানিক ৩৫ বছর। তবে নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি। তার পরনে সাদা-হলুদচেক লুঙ্গি ও ছাই রংয়ের হাফ শার্ট রয়েছে।
জয়দেবপুর জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, ভাওয়াল গাজীপুর এলাকায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথার আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এমই





