বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের সঙ্গে সরাসরি চিঠি চালাচালির কোনো নিয়ম বা নজির নেই। তবে কমিশন নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। বর্তমানে সরকারের কাছে কোন কোন এলাকা বা প্রতিষ্ঠান নির্বাচন উপযোগী, সে বিষয়ে একটি স্পষ্ট তালিকা চাওয়া হয়েছে।

নির্বাচন পিছিয়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, পরীক্ষার সময়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন। একই সময়ে নির্বাচন আয়োজন করা হলে তাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয় এবং নির্বাচন পরিচালনা কঠিন হয়ে পড়ে।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন না করার পরিকল্পনা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাস্তবতা ও সার্বিক পরিবেশ অনুকূলে রাখতেই নির্বাচনের প্রাথমিক পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।

এস