আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তফসিল দেয়া হবে ৫ নভেম্বর।
আজ (মঙ্গলবার) নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
ইসি সচিব জানান, রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানে পুরোপুরি প্রস্তুত নির্বাচন কমিশন (ইসি)। নভেম্বর মাসে তফসিল ঘোষণা করে ডিসেম্বরে রংপুর সিটিতে ভোটের মাধ্যমে ৬ সিটির ভোট শুরু করতে চায় ইসি।
অন্যদিকে আগামী বছরের মার্চ-এপ্রিলে গাজীপুর সিটিতে এবং জুনের মধ্যে রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেটেও ভোটের প্রাথমিক পরিকল্পনা রয়েছে কমিশনের।
এমবি





