লালমনিরহাট পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের ধারণা মতে নিহত যুবকের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলায় হতে পারে।

বুড়িমারী স্থলবন্দর রেলওয়ে স্টেশন মাস্টার নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রীবাহী কমিউটার ৬৫ আপ ট্রেনটি বুড়িমারী স্থলবন্দর রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের ভেতরে প্রবেশ করে কিছুদূর আসার পর ওই যুবক রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

বিষয়টি লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এসএইচ