প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, দেশের শেয়ারবাজারে বিদেশি আইটি কোম্পানি তালিকাভুক্তি হচ্ছে।
তিনি বলেন, এতে বিদেশি বিনিয়োগকারী ও বাংলাদেশ উভয় পক্ষই লাভবান হবে। চাঙ্গা হয়ে উঠবে শেয়ারবাজারও।
বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল র্যাডিসনে দিনব্যাপী ডিজিটাল ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগে আকৃষ্ট করতে গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনর এ সামিটের আয়োজন করেছে।
জয় বলেন, ফরেন মিউচ্যুয়াল ফান্ডের মাধ্যমে বিদেশি আইটি কোম্পানিগুলোকে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির প্রক্রিয়া চলছে। আগামী মাস নাগাদ এ প্রক্রিয়া সফলতার মুখ দেখতে পারে।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, টেলিনরের প্রেসিডেন্ট জন ফ্রেডরিক বাকসাস, বাংলাদেশ অ্যাসোসিয়শন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসে’র (বেসিস) সভাপতি শামীম আহসান প্রমুখ উপস্থিত আছেন।
এআর





