৯ আগস্ট উপজাতি-বাঙালি সংহতি দিবস পালনের আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের নেতারা।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমঅধিকার নারী আন্দোলনের সভানেত্রী শায়লা জেসমিন হেলেন এ আহবান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবান ৩ জেলায় সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করবে। তবে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা সাড়ে ১১ মানববন্ধ ও সমাবেশ করবে। আর এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের মহাসচিব ও রাঙ্গামাটি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মনিরুজ্জামান মনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে আমেরিকা ও অস্ট্রেলিয়ার রেড ইন্ডিয়ানদের মতো কোনরূপ আদিবাসী নাগরিক নেই। বৃহত্তর বাঙালি জাতি সত্তাই আদিকাল থেকে এখানে বসতি স্থাপন করে অন্যান্য বহিরাগত চাকমা, মারমা, পাঙ্খু, লুসাই, ত্রিপুরা, অহমিয়া, গুরখা, তনচঙ্গা, মুরং, মনিপুরী, সাওতাল, গারো, খাসিয়া ইত্যাদি সম্প্রদায়ের সাথে ঐক্য, শান্তি ও সম্প্রীতির মাধ্যমে বসবাস করে আসছে।
পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন গত ৩ দশক যাবত বাংলাদেশের অখন্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য ৯ দফা দাবী পেশের মাধ্যমে আন্দোলন করে আসছে। পক্ষান্তরে দেশের এক এবং অবিচ্ছেদ্দ্য অংশ পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দক্ষিণ সুদান ও পূর্ব তিমুরের মতো তথাকথিত আদি বাসী নিবাস তৈরির জন্য স্বাধীন জুমল্যান্ড নাম দিয়ে জন সংহতি সমিতি ও ইউপিডিএফ (সশস্ত্র শান্তি বাহিনী) গভীর চক্রান্ত চালিয়ে আসছে।
পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে আদিবাসী অধিকার রক্ষার নামে স্বাধীন জুম ল্যান্ড গঠনের ঠিকাদারী নিয়েছে ঢাকার সুলতানা কামালের তথা কথিত পার্বত্য চট্টগ্রাম আন্তর্জাতিক কমিশন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ৭ আগস্ট বাংলাদেশ সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আদিবাসী দিবসের নামে কোনরূপ টক-শো, সমাবেশ আলোচনা সভা ইত্যাদি না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এক দশমাংশ অঞ্চল। সমতলে বসবাসরত উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠি দেশের অখন্ডতাকে মেনে নিলেও পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র আন্দোলনরত জেএসএস, ইউপিডিএফ, পাহাড়ী ছাত্র পরিষদ, হিল ওমেনস্ ফেডারেশন, সদক, গুন্ডস, সাজেক ভুমিরক্ষা কমিটি ইত্যাদি ভুইফোঁড় সংগঠনগুলো বাংলাদেশের সার্বভৌমত্বকে অস্বীকার করে আসছে। এই কঠিন বাস্তবতার আলোকে আদিবাসী নামটিকে প্রতিষ্ঠিত করার সুযোগ প্রদান না করার জন্য দেশের সকল সাংবাদিক, বুদ্ধিজীবি, সাহিত্যিক, সমাজসেবী ও মানবাধিকার কর্মীদের প্রতি সমঅধিকার আন্দোলনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা, একে, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





