লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই বরযাত্রী নিহত হয়েছে।
উপজেলার কামারেরহাট এলাকায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে ট্রাক্টর ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী গ্রামের লতিফ হোসেন(৩৫) ও একই গ্রামের আমিনুর রহমানের মেয়ে তানজিনা খাতুন (২৮)।
বর ইকবাল হোসেন বলেন, বিয়ে শেষে বাড়ি ফেরার পথে কামারেরহাট এলাকায় একটি ট্রাক্টর চাপা দিলে আমার বড় বোন ও চাচা ঘটনাস্থলেই মারা যান।
আমার ভাবী লাকি বেগমকে (২৬) আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেড





