চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার ইস্পাহানি রেলগেট এলাকায় ট্রেনের সঙ্গে বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ২৬ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে আকবর শাহ থানার ওসি আব্দুল মজিদ বলেন, ‘ইস্পাহানি রেলগেট এলাকায় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে ৪ নম্বর রুটে চলাচলকারী একটি বাস। এসময় ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহত হয়েছেন আরো কয়েকজন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।

ইআর