শেরপুর শহরের শেরপুর-শ্রীবরদী সড়কের বিসিক শিল্পনগরী এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে পাঁচ যাত্রী আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- আজহারুল ইসলাম (৪৫), সুমন পারভেজ (২০), শাহানা আক্তার (৪০), শারমীন (১২) ও ফারুক হোসেন (২৫) ।
তাদের উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতাল ও পরে আজহারুল ও সুমনকে ঢাকা পঙ্গু হাসপাতালে, ফারুক হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, সকালে শহরের খোয়ারপাড় থেকে শ্রীবরদীগামী যাত্রীবাহী একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী আহত হন।
তিনি আরও জানান, ট্রলিসহ আটক চালক-হেলপারকে আটক করা হয়েছে।
এমএম





