ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরেষপুরে ট্রেনের নিচে কাটা পড়ে রহিমা খাতুন (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রহিমা মাধবপুর উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা আলাই মিয়ার মেয়ে।

এ খবর পেয়ে বুধবার সকাল ১১ টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এ নারীর লাশ উদ্ধার করেছে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ আবুল হাসেম খন্দকার জানান, লাশটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হবে।

কেএইচ