স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পরোয়ানা ছাড়া গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের নির্দেশনা দিয়ে উচ্চ আদালত যে রায় দিয়েছেন তা মেনেই কাজ করবে পুলিশ।
কেউ এ আইন অমান্য করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আজ (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
এ সময় সীমান্ত হত্যার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত হত্যাকাণ্ড আগের তুলনায় অনেক কমেছে, আরো কমবে।
এসএম





