রাজধানীর শ্যামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ। রোববার দিনগত রাত পৌনে বারোটার দিকে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আমিরহোসেন(৩৫), জালাল হোসেন(৩৪), মাইন উদ্দিন ওরফে মনু (২৮), ইয়াকুব আলী মৃধা ওরফে ভান্ডারী(৩৯), ও মোঃ নুরুজ্জামান মৃধা(৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র ডিবি (পশ্চিম) বিভাগের সহকারী পুলিশ কমিশনার (অবৈধ মাদকদ্রব্য উদ্বার ও প্রতিরোধ টিম) মাহমুদ নাসের জনি।
তিনি টাইমনিউজবিডিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একদল ডাকাত ট্রাকসহ(ঢাকা মেট্রো-ট- ১৬-৫১২০), চাপাতি, ছোরা, হাতুড়ি, লোহার রড, সেলাই রেঞ্জ ও কাটারসহ শ্যামপুর থানাধীণ পোস্তখোলা ব্রীজের উত্তর-পূর্বপাশে রাস্তার উপর ডাকাতি করার জন্য অবস্থান করছে।
এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়েনুর ইসলাম, মোঃ ফারুক, মোঃ ইউনুস, মোঃ কবির হোসেন ও মোঃ পলাশসহ আরো অজ্ঞাত ৪/৫জন পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা মাদারীপুর, ফরিদপুর, রংপুর ও চুয়াডাঙ্গাসহঢাকা মহানগরীর আশপাশ এলাকায় বিভিন্ন দোকানের শার্টার ভেঙ্গে এবং তালা কেটে বিভিন্ন মালামাল ডাকাতি করে আসছে। ইতিম্যধ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শ্যামপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আরেক অভিযানে মতিঝিল থানাধীন ফকিরাপুল পানির ট্যাংকির গলির একটি বাসায় অভিযান চালিয়ে ৩২০ পিচ ইয়াবাসহ২জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ডিএমপি’র ডিবি (পশ্চিম)বিভাগের এসি জনাব মাহমুদ নাসের জনির নেতৃত্বে রোববার দিনগত রাত সোয়া ১১টার দিকে ফকিরাপুলের ১২০/১ ইউনুস আবাসিক হোটেলের ৪র্থ তলায় ১২নং কক্ষে এ অভিযান পরিচালিত হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে চট্রগ্রামের বিভিন্ন ইয়াবা ব্যবসায়ী (ডিলার)দের নিকট হইতে প্রাইকারী ভাবে ইয়াবা ট্যাবলেট কিনে ঢাকায় ব্যবসায়ীদেরকাছে বিক্রি করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ঢাকা, জেইউ, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





