প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে এক টুইট বার্তায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

টুইটে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

এ ছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শেখ হাসিনাকে শুভেচ্ছা পাঠিয়েছেন। কলকাতাস্থি বাংলাদেশ উপদুতাবাসে ফুল এবং কলকাতার ঐতিহ্যশালী মিষ্টি পাঠানো হয়।

এবিএস