রাজধানীর মোহাম্মদপুরে জয় বাংলা স্লোগান দিয়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা ৩-৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘জয় বাংলা’স্লোগান দিয়ে মোহাম্মদপুর-মতিঝিল রুটের মৈত্রী পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব-১১-১৭৪৩) ইট-পাটকেল ছুড়তে থাকে দুর্বৃত্তরা। এরপর পেট্রল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে তারা চলে যায়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, ‘আমার ‍এলাকায় কোন আগুন-টাগুন নেই’।

এমকে